1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরবাসীর পক্ষে উড়ালসেতু প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মোঃ ফখরুল আলম’র আবেদন

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

চির অবহেলিত কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের মানুষ আধুনিক সড়ক যোগাযোগ থেকে ছিল বঞ্চিত। তৎকালীন রাষ্ট্রপতি বারবার এই অবহেলিত হাওর থেকে এমপি হয়েছেন। হয়তো নিজের প্রতি জনগণের ঋন শোধ করতে সর্বশক্তি দিয়ে অবহেলিত হাওরে করেছেন উন্নয়ন আর সারাবছর তিন উপজেলার চলাচলে আধুনিক সড়কপথ।

সেইসাথে ৬ মাস চলাচলের জন্য করেছেন ডুবন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও সারাবছর জেলাসদর তথা সারাদেশের সাথে সড়ক যোগাযোগের জন্য উড়ালসেতু প্রকল্পটি হাতে নিয়েছিলেন। কিন্তু নানা প্রতিকূল পরিবেশ আর নানামুখী বিতর্কের কারণে প্রকল্পটি হাসিনা সরকার স্থগিত করে। অপরদিকে সরকারও নানা অনিয়ম- দূনীতি-গুম-খুনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলবলসহ পালিয়ে পাশ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নেয়।

রাষ্ট্রের প্রয়োজন আর নতুন বাংলাদেশ তথা জনগণের ভোটের সরকার তথা গনতান্ত্রিক সরকার গঠনের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। দীর্ঘ দেড়বছর পর জনগণের ভোটে ক্ষমতায় আসে বর্তমান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। শুরু হয় জনগণের গণতান্ত্রিক সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী হন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জৈষ্ঠছেলে তারেক রহমান।

সেই থেকে হাওরবাসীও স্বপ্ন দেখছে দুটি জিনিসকে ঘিরে। একটি আধুনিক সড়ক যোগাযোগ তথা উড়ালসেতু প্রকল্পটি বাস্তবায়ন ও নদীগুলোর ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা। ইতিমধ্যে বর্তমান প্রধানমন্ত্রী পিতার পদাংক অনুসরণ করেই দেশব্যাপী খালখনন কর্মসূচী শুরু করার কারণে কিশোরগঞ্জের তিন উপজেলার হাওরের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। তাঁরা মনে করছে দলমত নির্বিশেষে এতদঞ্চলের মানুষের দাবির প্রতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হবেন আশাজাগানিয়া উন্নয়নের রোল মেডেল।

একটিমাত্র উড়ালসেতু আর নদীগুলো খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে হাওরবাসীর আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন। সেই সাথে রক্ষা হবে হাওর জনপদ। বাঁচবে হাওরবাসী বাঁচবে হাওর।

সম্প্রতি উড়ালসেতুটি বিএনপি সরকার বাতিল করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখি অপ্রচার করছে ফ্যাসিষ্ট সরকারের বটবাহিনী। তারই অবসান ঘটিয়ে গত বুধবার (২৯ এপ্রিল) হাওরবাসীর পক্ষে উড়ালসেতু প্রকল্পটি দ্রুত বাস্তবয়নের দাবি জানিয়ে মোঃ ফখরুল আলম একটি লিখিত আবেদন জানিয়েছেন।

মিঠামইন উপজেলার ঢাকী গ্রামের কৃতিসন্তান মোঃ ফখরুল আলম একজন ব্যবসায়ী। তিনি প্রকল্পটির খোজ খবর নিয়ে বিস্তারিত লিখিত আকারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে হাওরবাসীর পক্ষে লিখিতভাবে দ্রুত কাজটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

“কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর হতে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ” শীর্ষক প্রকল্পটি দ্রুত বাস্তবয়নের দাবি জানিয়ে মোঃ ফখরুল আলম লিখিত আবেদনে উল্লেখ করেন অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যখাতে সারাদেশে উল্লেখযোগ্য উন্নয়ন হলেও হাওর জনপদ কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রামে একটি রোড ব্যাথিত তেমন কোন উন্নয়ন হয়নি। এছাড়াও ভৌগোলিকভাবেও চির অবহেলিত ও বঞ্চিত মানুষ ছয়মাস পানির নীচে আর ছয়মাস ১টি মাত্র বোরো আবাদ করে। যার উৎপাদিত ধানের পরিমাণ ১১ লক্ষ মেট্রিকটন। এর মধ্যেও এক বছর ভালো ফলন ও উত্তোলন করা গেলেও পরের বছর অকাল কিংবা আগাম বন্যায় বা প্রাকৃতিক দূর্যোগের কারণে ফসল ঘরে উঠানো সম্ভব হয় না। চলমান বৈশাখে চলছে অতিবৃষ্টি আর আগামবন্যা। কৃষকের মূখে চলছে চরম হাহাকার আর বুকপাটা আর্তনাদ। এভাবেই চলছে হাওরবাসীর জীবন যাপন।

হাওরবাসীর জেলা সদরের সাথে আধুনিক সড়ক যোগাযোগ দাবির পেক্ষিতে মিঠামইন উপজেলা সদর হতে মিঠামইন সেনানিবাস হয়ে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত সরাসরি ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনের জন্য হাওরের উপর দিয়ে ১৫.৩১ কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল সড়ক নির্মাণ এবং ১৩.৪০ কিলোমিটার সড়ক প্রসস্থকরন প্রস্তাব গ্রহণ করে। তাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে তিন হাওর উপজেলার সাথে জেলা সদরের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ হলে হাওরের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।

দৈনিক উজানভাটি অনলাইনকে মোঃ ফখরুল আলম জানান, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে হাওরবাসীর পক্ষে উড়াল সড়ক দ্রুত বাস্তবয়ন করার জন্য তিনি আবেদন জানিয়েছেন বলে জানান।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ