1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগর হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষিমন্ত্রী-নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ

  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নাসিরনগর প্রতিনিধিঃ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের বোরো ফসল নষ্ট হয়ে দিশেহারা হয়ে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পরিদর্শন ও সহায়তা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে হাওর এলাকা পরিদর্শন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমির উর রশিদ।

আজ শনিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে ২৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মন্ত্রী উপজেলার গোয়ালনগর ইউনিয়ন এলাকায় নিহত আহাদ মিয়ার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদানকৃত ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. উবাইদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাসরিন।

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও এলাকার সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, হাওরের কৃষি ও কৃষকের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। হাওর অঞ্চলের কৃষি অর্থনীতি জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান বক্তা এম এ হান্নান এমপি বলেন, নাসিরনগর দীর্ঘদিন ধরে অবহেলিত উপজেলা হিসেবে পরিচিত। প্রান্তিক কৃষকদের ফসলি জমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি আধুনিক ও উন্নত নাসিরনগর গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলেও তিনি জানান।

এর আগে মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত হাওর এলাকা সরেজমিন পরিদর্শন করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ