1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে তরুণ গবেষকদের গবেষণা ফলাফল উপস্থাপন ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মো. মনির হোসেনঃ

কিশোরগঞ্জে ইয়ুথ রিসার্চ ইনিশিয়েটিভের (তরুণ গবেষকদের গবেষণা) রেজাল্ট ফাইন্ডিংস শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন পপিপার্ট হলরুমে ইউনিসেফের অর্থায়নে এবং সেভ দ্য চিল্ড্রেনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শহীদুল্লাহ এবং মিঠামইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শাহজাহান মজুমদার।

উদ্বোধনী বক্তব্য রাখেন সেভ দ্য চিল্ড্রেনের কো-অর্ডিনেটর (এমইএএল) মো. শরীফুল আলম ভূইয়া। তিনি গবেষণা কার্যক্রম পরিচালনা, তিন দিনব্যাপী মৌলিক গবেষণা প্রশিক্ষণ, ডাটা অ্যানালাইসিস ও রিপোর্ট রাইটিং বিষয়ে নেতৃত্ব দেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নতুন গবেষণার মাধ্যমে জেলার কিশোর-কিশোরীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণদের উপস্থাপিত গবেষণা ফলাফল গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং তার নিজ প্রতিষ্ঠানে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান। তরুণদের যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

কর্মশালায় তরুণ গবেষকরা তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এতে শহরের বিভিন্ন স্তরের অংশীজনরা অংশনেন এবং উপস্থাপিত গবেষণা নিয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।

উপস্থাপন শেষে অংশগ্রহণকারী তরুণ গবেষকরা অংশীজনদের কাছ থেকে পাওয়া বাস্তবভিত্তিক সুপারিশ অনুযায়ী ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় সহায়তার অঙ্গীকার গ্রহণ করেন।

ইউনিসেফের অর্থায়ন এবং সেভ দ্য চিল্ড্রেনের কারিগরি সহায়তায় ১৬ জন তরুণী গবেষক সাইমা তাজরীন ভূঞা, সাদিয়া খান মিল্কি, মারিয়া হোসেন আঁচল, কামরুন আরা বর্ষা, হাসি, সুরাইয়া মনি, মোছা: আমেনা, কানিজ তন্নীমা আক্তার তনু, ফাইজা জামান, মানসুরা, মিমি, স্নিগ্ধা, জান্নাতুল মীম, নিলুফা আক্তার এবং সানজিদা ইসলাম রিজেন্সী ছয় মাসব্যাপী পরিচালিত একটি গবেষণা সাইকেল সফলভাবে সম্পন্ন করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণ গবেষকদের মাঝে সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ