1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ জন গ্রেফতার

  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ জন গ্রেফতার
হয়েছে।

জানা যায়, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলার ১৩ টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় চিরুনি অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন অপরাধে জড়িত মাদকসহ ৩৯ জন, ওয়ারেন্টভুক্ত আসামী ১৬ জন, ফৌ:কা:বি:১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ৬ জন, অন্যান্য মামলায় ২ জনসহ মোট ৯০ জন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ তথা গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোরগঞ্জ জেলাকে অপরাধমুক্ত রাখতে বন্ধপরিকর। পুলিশ সুপার কিশোরগঞ্জ স্পস্ট বার্তা দিয়েছেন যে, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তাররোধ এবং যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই “জিরো টলারেন্স” নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ