1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউ’র তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

বাজিতপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুস ছলিম, বাজিতপুর থেকেঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন, বাজিতপুরের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব জালাল উদ্দিন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতামত ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় বক্তব্য রাখেন আশা ভাগলপুর ব্রাঞ্চের ম্যানেজার আবুল কালাম আজাদ, ব্র্যাক বাজিতপুরের এরিয়া অফিসার জুয়েল হাসান, ডিএসকে বাজিতপুর শাখার ম্যানেজার হামিদুর রশিদ, পিবিকে বাজিতপুরের কোহিনুর ইসলাম, উপজেলা গ্রাম আদালত ম্যানেজার আমিনুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা গ্রাম আদালতের ম্যানেজার হাফিজা আক্তার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিশোরগঞ্জ জেলা গ্রাম আদালতের ম্যানেজার হাফিজা আক্তার। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, গ্রাম আদালত হলো তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ী বিচার প্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা, জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, গ্রাম আদালতের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেলে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি হবে, ফলে আদালতের মামলার চাপও কমবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অল্প সময়ে এবং স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা গেলে মানুষ অপ্রয়োজনীয় মামলা-মোকদ্দমা এড়িয়ে দ্রুত বিচার সুবিধা গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

উল্লেখ্য, কর্মশালার প্রতিপাদ্য ছিল-“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে।”

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ