1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে মিঠামইনের নির্বাচনী জনসভায়ঃ এ্যাড, ফজলুর রহমান

  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান বলেছেন, এই দেশে আবারও একটি মুক্তিযুদ্ধ হবে। একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, পৃথিবীর রাজনীতিতে পাকিস্তান, তুরস্ক, ইরান এই মুসলিম দেশগুলো চায় না বাংলাদেশ নামে কোনো দেশ থাকুক। এরা হাজার হাজার কোটি ডলার-রিয়াল-পাউন্ড জামায়াতে ইসলামীকে, স্বাধীনতা বিরোধীদেরকে, জঙ্গিদেরকে দেয়। একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে। মির্জা আব্বাসকে গালি দেয়। যারা জাতীয় নেতা হয়ে বসে আছে, ইউনূসের সাথে বসে মিটিং করে। এই সব লোকজন এদের বাড়ি কই, এদের বাপের নাম কী? জন্মের পরিচয় কী এদের? কেউ বাড়ি থেকে দাঁড়ায় না, কারণ বাড়িতে গেলে মানুষ কান ধরে টান দিবো। ঢাকার নেতা হয়ে ঢাকায় দাঁড়িয়ে গেছে, এইটা তো বাড়ির মানুষ জানে না। এই সব গরু চোরের দল, জুতা চোরের দলেরা এখন বাংলাদেশের নেতা।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে রাজাকার ও আলবদরদের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াতের কিছু বক্তব্য ও কর্মকাণ্ড নারীর মর্যাদা ও আধুনিক শিক্ষাব্যবস্থার পরিপন্থী। বাংলাদেশকে জ্ঞানবিজ্ঞান ও আধুনিক চিন্তার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

ফজলুর রহমান আরও বলেন, তারা বোরকা পরে গিয়ে একটা চকলেট দেয় বাচ্চাদেরকে আর বউরারে একটা কানপাশা দেয়। আসার সময় বলে ভোটটা দিয়েন, বেহেশতের টিকেটটা কালকে দিয়ে যাবনে। বেহেশতের টিকেট যে দিতে পারে, সে শিরক গুনাহ করে। কারণ, বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে যে তুলনা করে, সেই শিরক গুনাহর কোনো মাফ নাই। এখন আবার বলে, না টিকেট দেওয়া যাবে না, এইটা একটু শর্ট পড়ে গেছে, এখন সবাইকে হজ্বে নিতে চায়। একবার হজ্বে গেলে ৬ লাখ টাকা লাগে। এই সব ধরনের মিথ্যা প্রলোভনে পড়ে রাজাকারের বাচ্চাদের ভোট দিবেন না।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, এই শক্তিগুলো ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, ২ লাখ নারী নির্যাতনের শিকার হয়েছে। দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি।’

আসন্ন নির্বাচন নিয়ে ফজলুর রহমান বলেন, এই সব রাজাকার-আলবদর জঙ্গির দল নির্বাচনে পারবে না। আল্লাহর রহমত হিসেবে আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। আল্লাহর রহমতে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষ আপনারা যদি দয়া করে আপনাদের অধম সন্তান ফজলুর রহমানকে ভোট দেন, তাহলে ফজলুর রহমান হবে এমপি। ২৪০টার ওপরে সিট পাবে বিএনপি। কিন্তু চক্রান্ত বড় কঠিন এবং গভীরে। সেই চক্রান্ত যেই করুক, কেউ যদি ভোট লুট করতে আসে, আপনারা ছেড়ে দিবেন না।

ফজলুর রহমান বলেন, জামায়াত ও তাদের মিত্ররা বড় চক্রান্ত করছে। তাদের মোকাবিলায় মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে ফজলুর রহমান বলেন, বাংলাদেশ হিন্দু- মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানের দেশ। হিন্দু ও মুসলমান বাঙালি জাতির দুই হাত। একটিকে বাদ দিলে অন্যটি টিকে থাকতে পারে না। আমরা সবাই মিলে এই দেশ গড়ব।

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি বাহার মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হীরা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য তাফসির খান, ব্যারিস্টার অভিক রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ