1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জুলাই যুদ্ধাদের নিয়ে টিটকারি ও অপমানমূলক বিরুপ মন্তব্য করছে ফজু পাগলা-ইটনায় শিবির সভাপতি সাদ্দাম

  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০১ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল, ইটনা থেকেঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জুলাই যুদ্ধাদের নিয়ে টিটকারি ও অপমানমূলক বক্তব্যের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ইটনা উপজেলার মিনি স্টেডিয়ামে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জুলাই যুদ্ধাদের নিয়ে টিটকারি ও অপমান করে বিরূপ মন্তব্য করেছে এই ফজু পাগলা।” এ সময় তিনি এমন বক্তব্যের তীব্র নিন্দা জানান।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই যুদ্ধারা জাতির গর্ব এবং তাঁদের অবদানকে খাটো করে দেখানোর কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাই যুদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশে নতুন করে জুলুম-নির্যাতনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণ এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না। সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং সাম্য, সম্প্রীতি ও দূর্নীতিমুক্ত উন্নত দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ারও আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইসমুক ইসলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন।

জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট রোকন রেজা শেখ।

এ সময় জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ