1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন

  • প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর থেকেঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) নির্বাচনী প্রচারনার শেষদিনে সকাল ১১টা থেকে দিনব্যাপী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বেড়ান তারা।

গণসংযোগে অংশগ্রহণ করেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. মোজাম্মেল হক, আহবায়ক সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জসিম উদ্দিন ওরুফে জজ মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ও বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক প্রমূখ।

এসময় তারা লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এসেছি আলম ভাইয়ের জন্য ভোট চাইতে। আলম ভাই ভালো ও যোগ্য ব্যক্তি। আলম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে আমরা একজন ভালো এমপি পাবো, ভালো মন্ত্রী পাবো। আমরা আলম ভাইয়ের জন্য ধানের শীষ প্রতীকে একটা ভোট চাই। আপনারা আলম ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ