1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অভিযোগ করুন তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবেঃ কুলিয়ারচরে প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যে কোন বিষয়ে অভিযোগ করতে পারবেন। আপনাদের পরিচয়ের বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হবে। আপনাদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়ে ৩ দিনের সফর কর্মসূচী নিয়ে ঢাকা থেকে এসে দ্বিতীয় দিনে গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার নিজ নির্বাচনী আসন কুলিয়ারচর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

নিজ উপজেলায় প্রতিমন্ত্রী বলেন, আমাকে বিব্রতকর কোন অভিযোগ দেয়া যাবে না। আমরা এমন কোন কাজ করতে চাই না যা নিয়ে সরকার বিব্রত হবে দল বিব্রত হবে। আমাদের জনগণের অধিকার নিশ্চিত করা হবে। এটাই হবে আমার প্রধান কাজ। আমি অনেক কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষার পর এই জায়গায় এসেছি। কোন ব্যক্তি বা গোষ্ঠির জন্য আমার অবস্থান নষ্ট হবে আমি তা মেনে নিবো না। সে আমার পরিবারের হোক, আত্মীয় হোক বা যে কেউ হোক তাকে ছাড় দেয়া হবে না। অন্যায়ের সাথে কেউ জড়িত হওয়া যাবে না। আমি সৎ ও ন্যায়ের পক্ষে থাকতে চাই। তাতে আমার সাথে কেউ থাকুক আর নাই থাকুক আমার দেখার কোন বিষয় না।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন খন্দকার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, আমরা আইন নিজের হাতে তুলে নিবো না, অন্যায়করীকে অন্যায়কারীই বলবো। সে আমার আত্মীয় হোক বা যে কেউই হোক। প্রথমে আমরা তাকে বোঝাবো, না হয় কাউন্সিলিং করবো একটা পর্যায়ে যদি কথা না শুনে আইনের গতিতে আইন চলবে সেখানে আমাদের কথা বলার সুযোগ নেই। আমাদের আইনের শাসন নাই, আমাদের ন্যায্য হিস্যা নাই। আমাদের অধিকার বিবর্জিত। সেই কারণে এই অভ্যুাত্থান সৃষ্টি হয়েছে। আমরা সেই ইতিহাস ভুলে যেতে চাই। আমরা নতুন বাংলাদেশে ’৭১ আর ’২৪ এর চেতনা ধারণ করে এগিয়ে যেতে চাই।

মো. শরীফুল আলম বলেন, আমি আপনাদের নেতা নই, এমপি নই, আমি আপনারদের একজন সেবক। আপনাদের খাদেম। আমি আপনাদের সন্তান। আমি একজন জিয়া পরিবারের কামলা। এখন সরকারের একজন কামলা হয়েছি।

সরকারের পক্ষ থেকে আমার দায়িত্ব থাকবে আপনাদের জন্য কাজ করা। দোয়া করবেন আমি যেন সরকারের মন্ত্রণালয়ে নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে পারি। কুলিয়ারচরের মানুষের যে স্বপ্ন উন্নয়নসহ মাদক ছিনতাই মুক্ত কুলিয়ারচর গড়ে তোলা। আমি সেই লক্ষ্যে কাজ করবো।

প্রতিমন্ত্রী শরীফুল আলম আরো বলেন, আমাদের নির্বচনী ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টি উল্লেখ রয়েছে। আমার মন্ত্রণালয়ের মধ্যমে উদ্যোগ গ্রহণ করেছি। বিসিক ও স্পেশাল ইকোনমিক জোনসহ বড়, ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানের প্রকল্প নিয়ে কাজ করা শুরু হবে। কুলিয়ারচরে বিসিক নাই। বিসিক গড়ে তোলার জন্য কাজ করবো। ভৈরবের বিসিক সচল নয় এটাকে সচল করে গড়ে তোলতে কাজ করা হবে। দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো বিক্রি হয়ে গেছে। যেগুলো সরকারে অধীনে রয়েছে সেইগুলোতে কর্মসংস্থান বাড়ানোর জন্য কাজ করা হবে। এদেশে বেকার যুবকদের বেকারত্ব দূর করতে সরকার কাজ করছে।
এসময় তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য সহায়তাসহ কার্ড আসবে। সেগুলো যাতে হতদরিদ্র পরিবারের হাতে পৌঁছে। আপনারা যেন প্রশ্নবিদ্ধ না হোন সেইদিকে খেয়াল রাখতে হবে। বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা দিতে গিয়ে যদি কেউ কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকারের দেয়া কার্ডের বিনিময়ে কোন উৎস নেয়া মেনে নেয়া হবে না।

কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আদনান আক্তার, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহদাত হোসেন শাহ আলম, বিএনপি নেতা এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম প্রমুখ।

এর আগে সকাল ৯টায় ছয়সূতী-মাধবদী মধ্যপাড়ায় শহীদ বিল্লালের কবরস্থান জিয়ারত করেন। সাড়ে ৯টায় ছয়সূতী কবরস্থানে শহীদ রেফায়েত উল্লাহ কবর জিয়ারতে যান। ১০টায় আগরপুর বাঘপাড়া হাছান আলীর কবর জিয়ারত শেষে ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় যোগদেন। দুপুর ২টায় বেতিয়ারকান্দি নিজ বাড়িতে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ