1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল

  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

মো. মনির হোসেনঃ

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার (১৫ মার্চ) সরকারের এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় জেলার সবচেয়ে বেশি কারাভোগ, মামলা-হামলার স্বীকার হলেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। বিএনপির দুর্দিনে আপসহীন ও নীতিনিষ্ঠ নেতৃত্ব দিয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। দলের ওপর বিগত দেড়যুগে দমন-পীড়নের সময় তিনি রাজপথে থেকে দৃঢ়চেতা কর্মীর মতো আন্দোলন-সংগ্রামে অংশ নেন। বিএনপির আদর্শ, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রভাগে ছিলেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। তিনি জাতীয় দৈনিক সকাল বেলা পত্রিকার সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা থেকে প্রকাশিত স্থানীয় “দৈনিক কিশোরগঞ্জ” পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ