1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

করিমগঞ্জে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

করিমগঞ্জ প্রতিনিধিঃ

করিমগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় করিমগঞ্জ আনন্দ বাজারে মডেল মসজিদের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করিমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে।

দলটির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মোবারক হোসেন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরাম হোসেন, কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্স, করিমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর প্রফেসর আজিজুর রহমান, করিমগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ,
তাড়াইল উপজেলা এনসিপির সমন্বয়কারী মাসুদ আলম, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম ও শিক্ষক নেতা কামাল হোসেন।

উপজেলা এনসিপির সদস্য সচিব মো. ইকাবাল হোসেনের সঞ্চালনায় বক্তাগণ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকার ব্যাক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ খায়রুল কবির বলেন, জুলাই আন্দোলনের অবদানকে যারা অস্বীকার করেন, যারা গণরায়কে তুচ্ছতাচ্ছিল্য করেন তাদের ফল খুব ভালো হবেনা। তিনি প্রশ্ন রাখেন, দেড় থেকে দুই হাজার শহীদ, ৩০ হাজার আহত জুলাই যোদ্ধা যারা এখনো দেশে বিদেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তাদের রক্তের দাগ না মুছে যেতেই কি করে ভুলে যাওয়ার চেষ্টা করেন?

আলোচনার পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ