1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

“নিসচা” কর্তৃক জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ সড়কযোদ্ধা সম্মাননা পেলেন মোঃ আলাল উদ্দিন

  • প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৯১ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলনে দীর্ঘদিনের কার্যকর ও নিষ্ঠাবান ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভৈরবের সাংবাদিক, নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন-কে জাতীয় পর্যায়ের ‘সড়ক যোদ্ধা’ সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে আয়োজিত নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের একমাত্র পুত্র মিরাজুল মঈন জয় ও কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক নিসচা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোঃ আলাল উদ্দিন গত ২৭ বছর ধরে সড়ক নিরাপত্তা, জনসচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভবিষ্যতেও সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলন আরও সুসংগঠিত ও জোরদার করা হবে।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতার বিস্তার, প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ এবং সমাজকল্যাণে দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ নিসচা কেন্দ্রীয় পর্ষদ তাঁকে দেশের শ্রেষ্ঠ সড়কযোদ্ধা হিসেবে মনোনীত করে।

এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব কাদের গণি চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই সম্মাননার ঘোষণা দেন।

এই অর্জনের ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ২০২৫ তারিখে ভৈরবে নিসচা পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মোঃ আলাল উদ্দিনকে সম্মানিত করা হয়।

নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা অগ্রদূত মোঃ আলাল উদ্দিনের নেতৃত্বে এ শাখা ইতোমধ্যে চারবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শাখা হিসেবে পুরস্কৃত হয়েছে, যা ভৈরব অঞ্চলের জন্য এক উল্লেখযোগ্য অর্জন।

পেশাগত জীবনে তিনি রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব-এর অফিস তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সক্রিয় সাংবাদিক ও সামাজিক সংগঠক। বর্তমানে তিনি দৈনিক পূর্বকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ