1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেনঃ নাসীরুদ্দীন পাটওয়ারী ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক

তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর হাতে ৬১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম তাড়াইল থানার সহযোগিতায় গভীর রাতে অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার পংপাচিহা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আসাদ মিয়া এবং সহিলাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তারা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। যৌথবাহিনীর অভিযানে তাদের আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তাড়াইল উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একের পর এক মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ