1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন

  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন।

১২ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু তাহের খন্দকার, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য মো. মোহশীন খন্দকার, অভিভাবক পুরুষ সদস্য মো. খোকন মিয়া, বিদ্যোৎসাহী মহিলা সদস্য তাসলিমা বেগম, অভিভাবক মহিলা সদস্য সুমি বেগম ও মোছা. নাজমা বেগম, স্থানদাতা সদস্য মো. বোরহান উল্লাহ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ফেরদৌস, ওয়ার্ড সদস্য প্রতিনিধি ওসমান গনি, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফয়সুল আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন।

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মূল প্রজ্ঞাপন ও প্রচলিত বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়টির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ