1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমানঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা-২০২৫ (অনুষ্ঠিত ২০২৬)-এ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কটিয়াদী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদার, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুর রহমান বাদল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান (বাচ্চু), আচমিতা ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান (মতি) এবং সমাজসেবক মো. নজরুল ইসলাম ভূঁইয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কটিয়াদী শাখা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ৭ জন এবং সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “এ সাফল্য শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের ফল। এ ধরনের উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে এলাকার শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ