1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিকলী মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশঃ সভাপতি হেলাল ও সম্পাদক হিমেল

  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

হাওর প্রতিনিধিঃ

সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলীতে নিকলী মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। এতে সভাপতি মনোনীত হয়েছে দৈনিক ইনকিলাবের নিকলী প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের নিকলী প্রতিনিধি হিমেল আহমেদ। সাংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায়দিনের নিকলী প্রতিনিধি সাজেদুল হক নাঈম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) নিকলী সদরের একটি আভিজাত রেষ্টুরেন্টে নিকলী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে কন্ঠ ভোটে নবগঠিত কমিটি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার নিকলী প্রতিনিধি মোহাম্মদ আলী, সহ-সভাপতি দৈনিক আজকের দেশ পত্রিকার নিকলী প্রতিনিধি মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বিজনেস ফাইল পত্রিকার নিকলী প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিনার, দৈনিক বাংলাবাজার পত্রিকার মো. ইসমত কোষাধ্যক্ষ, দৈনিক আমার সংবাদ পত্রিকার নিকলী প্রতিনিধি রেদুয়ানুল হক শাওন দপ্তর সম্পাদক, সরেজমিন পত্রিকার নিকলী প্রতিনিধি আমিনুল ইসলাম প্রচার সম্পাদক, মো. আল আমিনসহ ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, নিকলী উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তোলা, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

এ সময় স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ