1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ-এর উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত ও নিবন্ধিত ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি শিক্ষাক্রমের আওতায় গড়ে ওঠা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১০ হাজার সুদক্ষ ও সুপ্রশিক্ষিত ডেন্টাল টেকনোলজিস্টদের একমাত্র প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন হচ্ছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার মধ্যপাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসা নুরুল কুরআন, ভৈরব’র এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন। এ সময় তিনি বলেন-“মানবিক বাংলাদেশ গড়তে পেশাজীবী সংগঠনগুলোর সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ডেন্টাল পরিষদ শুধু পেশাগত অধিকার আদায়ের সংগঠন নয়, বরং মানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শুভানুধ্যায়ী মহল। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা ছফিউল্লাহ নূরী।

শীতবস্ত্র পেয়ে মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয়রা বাংলাদেশ ডেন্টাল পরিষদের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ