1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

“কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন” নামে নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

  • প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

কটিয়াদী প্রতিনিধিঃ

“অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পথে অঙ্গীকার”এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিভিন্ন প্রিন্ট, মাল্টিমিডিয়া এবং সরকার নিবন্ধিত বিভিন্ন অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত নতুন সাংবাদিক সংগঠন ‘কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন’ এর আত্মপ্রকাশ হয়েছে।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) কটিয়াদী পৌর সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সর্ব সম্মতিক্রমে তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি দৈনিক জনতা’র কটিয়াদী প্রতিনিধি মোঃ মফিজউদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক দৈনিক গণকণ্ঠ’র কটিয়াদী প্রতিনিধি এ.এস.এম হামিদ হাসান মনোনীত হয়েছে।

অন্যরা হলো সহ-সভাপতি মিজানুর রহমান, দৈনিক নিরপেক্ষ (প্রিন্ট- মাল্টিমিডিয়া), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান (আউচ সংবাদ), প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম পাভেল (দৈনিক ভোরের সংবাদ), নির্বাহী সদস্য কাইয়ুম হাসান (দৈনিক ভোরের আওয়াজ), নির্বাহী সদস্য এফ এম আব্বাস উদ্দিন, সম্পাদক ও প্রকাশক (আউচ সংবাদ), সাব্বির হোসেন (দৈনিক দেশ জনতা)।

আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য রুমা আক্তার, বাংলাদেশ নিউজ টুডে। সদস্য নুসরাত জাহান লাবণ্য, লেখক ও কলামিস্ট, সদস্য কামরুল ইসলাম, দৈনিক মুক্তি সমাচার।

এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মফিজ উদ্দিন নয়ন বলেন, সত্যের সন্ধানে আমাদের নতুন এক পথচলার পদযাত্রা শুরু। সাংবাদিকতার বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই ফোরাম গঠন করা হয়েছে।
সাধারণ সম্পাদক এ.এস.এম হাসান বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন কলম আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আজ থেকে কটিয়াদীতে যাত্রা শুরু আমাদের নতুন সাংবাদিক সংগঠন-কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন।

সাংবাদিকতা কেবল শুধু পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। আর এই দায়বদ্ধতাকে সঙ্গী করে আমরা একদল সাহসী ও উদ্যোমী তরুণ সংবাদকর্মী ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হয়েছি । আমাদের এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা একান্ত কামনা করছি।

সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং এই প্রত্যন্ত অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে কাজ করবে। একই সঙ্গে সংগঠনটি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও নৈতিক সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করছে।

নবীন-প্রবীণদের নিয়ে আত্মপ্রকাশ হওয়া নতুন এই সাংবাদিক সংগঠনের সফলতা কামনা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও প্রসার করার আহ্বান জানিয়েছেন উপজেলার বিভিন্ন স্তরের সচেতন মহলের ব্যক্তিবর্গ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ