1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কটিয়াদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ জোরদার

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার পর্যবেক্ষণ জোরদার করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে কটিয়াদী বাজারে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্যতালিকা যাচাই ও বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন।
অভিযানকালে সবজি, ফল, চাল, ডাল ও মশলার দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা পরীক্ষা করা হয় এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়।

তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও জানান, ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে লক্ষ্যে ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এ সময় সেনেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ