1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটিঃ সভাপতি ফিরোজ-সম্পাদক ফারুক নির্বাচিত

  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শহরের গাইটালস্থ আলমগীর হোসেন সিটির জলতরঙ্গ ফুড জোনে নিসচা জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে এতে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান। এ সময় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এড. মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন, সিনিয়র সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সাইফুল হক মোল্লা দুলু, আবু তাহের, জাসাস কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল, নিসচার সহ-সভাপতি বদরুল হুদা সোহেল, রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু আ লতিফকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন-কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাছিম খান ও আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।

প্রধান নির্বাচন কমিশনার মু আ লতিফ উপস্থিত সকল সদস্যেদের সর্বসম্মতিতে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন এবং আাগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ প্রদান করেন।

পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করে মাওঃ আবদুল্লাহ আল মামুন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ