1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেনঃ নাসীরুদ্দীন পাটওয়ারী ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক

তাড়াইলে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাাড়াইলে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ লিটার পেট্রোল জব্দ করে তাৎক্ষণিক মোটরসাইকেল চালকদের কাছে ১শ’ ৩০ টাকা ধরে জনপ্রতি ১ লিটার করে বিক্রি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে তাড়াইল সদর বাজার মাদরাসা মার্কেটে রাজন মিয়ার দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার এ অভিযান পরিচালনা করেন। এসময় তাড়াইল থানা পুলিশ উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুতের জন্য ও পরিবহনের দায়ে অভিযুক্ত সাচাইল ভুঁইয়া পাড়া গ্রামের আবদুল হাই’র ছেলে রাজন মিয়াকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০/২ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজন মিয়া পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে বাজারে অতিরিক্ত ও ইচ্ছামত দামে বিক্রি করে আসছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার জানান, জব্দ করা পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল চালকদের কাছে জনপ্রতি ১ লিটার করে ১শ’ ৩০ টাকা ধরে বিক্রি করা হয়েছে। জরিমানার ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ