1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেনঃ নাসীরুদ্দীন পাটওয়ারী ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক

কিশোরগঞ্জে যুবদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ বিএনপি’র নেতার বিরুদ্ধে

  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ফিল্মি কায়দায় এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুক্তভোগী যুবদল নেতা বাবুলের বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে প্রধান অভিযুক্ত করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মোঃ বাবুল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আহত বাবুল অভিযোগ করে জানান, চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের নির্দেশে তার অনুসারীরা তাকে রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিসকেন্দ্রিক বিএনপির একটি চক্র আওয়ামী লীগের লোকজনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে, টাকা আত্মসাত করে আসছে। সম্প্রতি তার দোকান থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি থানায় অভিযোগ করেন। এর জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞা লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন বিষয়টি তদন্তাধীন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ