1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইলে অবৈধভাবে মজুত ৩, ৮০০ লিটার ডিজেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবৈধভাবে মজুত করা তিন হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ধলা ইউনিয়নের কাওয়াখালী বাজারের তৈল ব্যবসায়ী কামাল মিয়ার দোকানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন কাওয়াখালী বাজারের ব্যবসায়ী কামাল মিয়ার দোকানে অভিযান চালায়। এ সময় তার দোকানে অবৈধভাবে মজুত করা তিন হাজার ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্টেট তানজিলা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিজেল মজুদ করায় কামাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় তাড়াইল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্টেট তানজিলা আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ