1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

ইটনায় কাজ শেষ হতে না হতেই ধসে পড়লো গাইড ওয়ালঃ প্রশ্নের মুখে জেলা পরিষদের কাজের মান ও তদারকি

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল, ইটনা-প্রতিনিধিঃ

নির্মাণ কাজ শেষ হতে না হতেই ধসে পড়েছে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ভূমি অফিসে যাওয়ার সড়কের পাশে নির্মিত গাইড ওয়াল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পটির গুণগত মান ও তদারকি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

জানা যায়, ইটনা উপজেলা সরকারি কলেজ সংলগ্ন মূল সড়ক থেকে ভূমি অফিস পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের অংশ হিসেবে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গাইড ওয়ালটি নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ওয়ালটি ধসে পড়ায় প্রকল্প বাস্তবায়নের মান নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আনু মিয়া অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং যথাযথভাবে মানসম্পন্ন কাজ না করায় গাইড ওয়ালটি টেকেনি। পুরনো গাইড ওয়াল এখনো মজবুতভাবে দাঁড়িয়ে আছে, অথচ নতুন নির্মিত ওয়ালটি এত দ্রুত ধসে পড়েছে-এতেই তদারকি আর কাজের মান স্পষ্ট হয়ে যায়।

এলাকার বাসিন্দা মতিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো নিম্নমানের কাজ হচ্ছে, কিন্তু দেখার যেন কেউ নেই। আমরা জেলা পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, যেন দুর্নীতিমুক্ত ঠিকাদারের মাধ্যমে সঠিকভাবে এসব কাজ বাস্তবায়ন করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রকৌশলী অমিত চন্দ্র দে বলেন, “অতিরিক্ত মাটির চাপ এবং পানি লিকেজের কারণে গাইড ওয়ালটি ধসে পড়েছে বলে ফোনটি রেখে দেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ