1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেনঃ নাসীরুদ্দীন পাটওয়ারী ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক

জমি সংক্রান্ত বিরোধে কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

  • প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে মো. শামীম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামীমের সঙ্গে তার ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে লিংকন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে শামীমের ওপর হামলা চালায়। এতে শামীম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমের স্ত্রী নাসরিন আক্তার বলেন, “আমার স্বামীক সামনে থেকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।”

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিংকন পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ