নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন কিশোরগঞ্জ নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই,চুরি, ডাকাতি, যানজট নিরসন, কিশোর গ্যাংসহ বিভিন্ন নাগরিক সমস্যার গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যবসায়িদের সাথে পুলিশ প্রশাসনের সেতুবন্ধন নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে।
বন্দর নগরী ভৈরবের ব্যবসায়ীসহ সকল নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহকারে শ্রবণ করে পুলিশ সুপার মুহাম্মদ মিজানুররহমান শেলী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার
মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ ও বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।