1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘ভৌতিক’ মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ‘ভৌতিক’ মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, গায়েবি, কাল্পনিক ও বানোয়াট ভৌতিক মামলার মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, যা শুধু মানহানিকরই নয়, বরং আইনের শাসনের প্রতিও চরম অবজ্ঞা।

এসময় বক্তব্য রাখেন কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ারদার, সদস্য সচিব ও দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, কটিয়াদী টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা মোবারক হোসেন নুরী, কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোফাসসেল সরকারসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক আলমগীর জোয়ারদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কটিয়াদী প্রেসক্লাব একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং অনেক যোগ্য সাংবাদিককে সদস্যপদ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বঞ্চিত সাংবাদিক ও ছাত্র-জনতার সহায়তায় প্রেসক্লাবকে ফ্যাসিষ্টের‘ দোসরমুক্ত’ করা হয়।

তিনি আরও জানান, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কিশোরগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেসক্লাবের আহ্বায়ক ও সদস্য সচিবসহ পাঁচজনের নামোল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে প্রেসক্লাবের উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে ধ্রুব রঞ্জন দাস, সাইফুল ইসলাম, জজ মিয়া, সৈয়দ ওলিউজ্জামান মহসিন, খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম সুমন, নাইম ইসলাম, মিজানুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ