1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ কর অফিস বর্জনের ঘোষণা আইনজীবী ও করদাতাদের

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাব্বির হোসেনঃ

কিশোরগঞ্জ কর অফিসে কর্মরত অতিরিক্ত সহকারী কর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অসদাচরণ ও মারমুখী আচরণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ কর আইনজীবী সমিতির সদস্যরা।

একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে অন্যত্র বদলির দাবি জানিয়ে নরসিংদী কর জোনের কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আইনজীবীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অগ্রিম কর, বকেয়া করসহ সব ধরনের আয়কর কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে অতিরিক্ত সহকারী কর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম কয়েকজন চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে যান। সেখানে তিনি কর কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের সঙ্গে যোগাযোগ করতে বলেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার বিষয়ে বৃহস্পতিবার কর আইনজীবী সমিতির নেতারা তার কক্ষে গিয়ে ব্যাখ্যা চান। এ সময় জাহাঙ্গীর আলম দাবি করেন, তিনি কর কমিশনারের অনুমতি নিয়েই চিকিৎসকদের চেম্বারে গিয়েছিলেন। উপস্থিত আইনজীবীরা তাকে জানান, এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক এবং একজন সরকারি কর্মকর্তার জন্য শোভন নয়, বিশেষ করে রাতে নারী চিকিৎসকের চেম্বারে যাওয়া।

একপর্যায়ে কথাকাটাকাটির সময় জাহাঙ্গীর আলম উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং টুপি-পাঞ্জাবি খুলে সমিতির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিনের দিকে তেড়ে যান বলে অভিযোগ করেন আইনজীবীরা। পরে উপস্থিত আইনজীবী ও করদাতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সেখানে উপস্থিত সবাই বিস্মিত হন।

ঘটনার পরপরই কর আইনজীবী সমিতি জরুরি সভায় বসে নরসিংদী কর কমিশনারকে বিষয়টি অবহিত করে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কিশোরগঞ্জ কর অফিস বর্জন এবং সব ধরনের কর কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় তারা।

কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন বলেন, “আগামী রোববার থেকে কিশোরগঞ্জের সব কর অফিস বর্জনের আওতায় থাকবে। কোনো আইনজীবী আয়কর সংক্রান্ত কাজে অংশ নেবেন না। জাহাঙ্গীর আলমকে অন্যত্র সরানো না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন কর অফিস বর্জন চললে বকেয়া কর আদায়, অগ্রিম কর জমা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসতে পারে।

এ বিষয়ে অতিরিক্ত সহকারী কর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, আমি এখন গাড়ীতে আছি ফ্রি হয়ে আপনাকে কল দিচ্ছি।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ