1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ভিলেজ ডক্টর এসোসিয়েশনের বর্ষবরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ভিলেজ ডক্টর এসোসিয়েশনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(৮ মে) সকাল ১১টায় বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে বাংলা নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে ভিলেজ ডক্টর এসোসিয়েন এর উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান একরামপুরস্হ একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ভিলেন ডক্টর এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মীর জাহান ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য ব্যবসায়ী শেখ আসাদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মোছাঃ সবিতা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শামছুল আলম সেলিম, সংগঠনের সদস্য রেজাউল হাবিব রেজা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক গ্রাম ডাক্তার সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস লিঃ ও নরসুন্দা রিভারভিউ ক্লিনিক।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ