1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেনঃ নাসীরুদ্দীন পাটওয়ারী ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক

কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণে মতবিনিময়

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণে কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) কুলিয়ারচর থানায় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কুলিয়ারচরে অনুষ্ঠিত মতবিনিময় সভার মূল বিষয়বস্তু ছিল ব্যবসায়িক এলাকায় নিরাপত্তা জোরদারকরণ, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বাজার মনিটরিং ও সার্বিক আইন শৃঙ্খলায় রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি।

সভায় প্রধান অতিথি পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।” তিনি ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন এবং যেকোনো সমস্যায় তাৎক্ষণিক পুলিশি সহায়তা গ্রহণের আহ্বান জানান।

উক্ত সভায় কুলিয়ারচরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয় এই সভায়।

অনুষ্ঠানে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ