1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

মিঠামইনে ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দিনব্যাপী ‘ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-বিন-শফিক।

উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) মিঠামইন উপজেলার মাস্টারপ্ল্যান প্রণয়নের অধীনে ডেটা শেয়ারিং কর্মশালায় স্বাগত ও প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ফয়জুর রাজ্জাক।

দিনব্যাপী কর্মশালায় জলবায়ুর পরিবর্তন মোকাবিলা, খাল-বিল, জলাশয় খনন, প্রাণি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি ও বাঁধা, কৃষি উৎপাদন বৃদ্ধি পণ্যের উপযুক্ত মূল্যপ্রাপ্তি, অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন, গণপরিবহন উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরিসহ সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে ‘মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক’ বিশেষ প্রতিবেদন উপস্থাপন ও গ্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), পরামর্শক প্রতিষ্ঠান ‘শেল্টক্’ মিঠামইনে নানা মুখি জরিপের তথ্যচিত্র উপস্থাপন করেন ডেপুটি টিম লিডার ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।

এতে, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ নানা শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লা আল শাফী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী,
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার প্রমুখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ