1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

​বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সাব্বির আহমদ মানিক, বাজিতপুর থেকেঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ বুধবার (১৭ জুন) বিকেল ৪টার সময় উপজেলার হালিমপুর ইউনিয়নের হালিমপুর বাজার সংলগ্ন রেললাইনের পাশে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকাল আনুমানিক ৮টার দিকে হালিমপুর ইউনিয়নের শেখদী গ্রামের হারিজ মিয়ার ৫ বছরের শিশু কন্যাকে একই গ্রামের মৃত আবু বকরের ছেলে আলী আহমদ (৪৫) জোসেফ মুরগির ফার্মে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে । এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে আলী আহমদকে একমাত্র আসামি করে বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেছে। (মামলা নং-১২)। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি আলী আহমদ পলাতক রয়েছে।

​মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী শিশুর মা অনুফা বেগম বলেন, “আমার অবুঝ শিশুর ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, লম্পট আলী আহমদকে যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।”

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হালিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রনি ভূঁইয়া। এছাড়াও ভুক্তভোগী শিশুর বড় ভাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে আসামিকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী। ​

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা মামলাটি গ্রহণ করেছি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ভিকটিমের জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামি আলী আহমদকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ