1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

করিমগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাঙ্গারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২২ জুন) সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া রামনগর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন রাসেল। ওই টাকা পরিশোধে দেরি হওয়ায় কয়েক দিন আগে তার সঙ্গে ছাইদুর রহমান, মামুন, সুমন, হিমেলসহ কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়।

এর জের ধরে সোমবার ২২ জুন সকাল ৯ টার দিকে রাসেলকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

করিমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, গুরুতর অবস্থায় রাসেল মিয়াকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়।

করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রাসেলকে মারধর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি পারিবারিক মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ বিষয়ে প্রতিপক্ষ পুলিশকে খবর দিয়েছিল বলেও জানা গেছে। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ