1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুলিয়ারচর দলিল লেখক সমিতির নতুন কমিটিঃ সভাপতি কনক, সম্পাদক শহীদ

  • প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর থেকেঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের নিয়ে গঠিত কুলিয়ারচর দলিল লেখক সমিতি’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি কুলিয়ারচর সাব-রেজিস্টার অফিস সংলগ্ন সমিতি’র কার্যালয়ে প্রথমে কুলিয়ারচর দলিল লিখক সমিতি’র সভাপতি মো. হীরা মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কনক কান্তি রায় এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের উপস্থিত ২২ জন সদস্যের সর্বসম্মতিক্রমে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কনক কান্তি রায়কে সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন শহীদকে সাধারণ সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ঠ একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির নাম ঘোষণা করেন সাবেক সভাপতি মো. হীরা মিয়া।

কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক রতন কান্তি রায়, প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, ১নং সদস্য মো. হীরা মিয়া, সদস্য মো. ফরহাদ উদ্দিন ও মো. নাছির উদ্দিন।

কমিটি গঠন শেষে নব-নির্বাচিত সভাপতি কনক কান্তি রায়, সাধারণ মো. দেলোয়ার হোসেন শহীদ ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন উপস্থিত সকলের নিকট দোয়া-আর্শীরবাদ ও সহযোগিতা কামনা করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ