1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

তাড়াইলে ট্রাক্টরের ধাক্কায় নিহত তিন সন্তানের জনক দুলাল মিয়া

  • প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দুর্ঘটনায় তিন কন্যা সন্তানের জনক দুলাল মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। দুলাল মিয়া ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুলাল মিয়া মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর তাড়াইল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, দুলাল মিয়া ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে আজ দুলাল মিয়ার দূর্ঘটনার মৃত্যু হয়েছে। তাই এলাকাবাসী এসব বন্ধেরও দাবী জানান প্রশাসনের কাছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটি বোঝাই ট্রাক্টরটি আটক করেছে। চালককে সনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ