1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকাই গুরুত্বপূর্ণঃ ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা

  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মিঠামইনের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট পেপারের যথাযথ ব্যবহার এবং নির্বাচনী জটিলতা নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.আব্দুল্লাহ-বিন-শফিক’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: বিল্লাল হোসেনের
পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) এএসপি শহীদুল হক, মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির প্রমুখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ