1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আস- সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে সিয়াম সাধনায় একশত অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারী) আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ও তাড়াইল উপজেলা প্রতিনিধি মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবার তত্ত্বাবধানে উপজেলার সাতটি ইউনিয়নের অসহায় পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। ইফতার প্যাকেজের মধ্যে ছিল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।

এসময় সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আবদুল মতীন, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

আস সুন্নাহ ফাউন্ডেশনের তাড়াইল উপজেলা প্রতিনিধি মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবা জানান, রমজান মাসজুড়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশের অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই তাড়াইল উপজেলায় একশত পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ