1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

“ডক্টরস ক্লাব অব ভৈরব”র নতুন কমিটি-সভাপতি ডাঃ মাসুদ, সম্পাদক ডাঃ নজরুল

  • প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে “ডক্টরস ক্লাব অব ভৈরব” সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন ও সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু, গাইনি ও প্রসূতি রোগে বিশেষ অভিজ্ঞ ডা. মুহাম্মদ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত জান্নাত রেস্টুরেন্টে ভৈরবের শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরবের প্রবীণ চিকিৎসক ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ ডা. লায়লা বেগম, সার্জারি বিশেষজ্ঞ ডা. মাসুদ, গাইনি বিশেষজ্ঞ ডা. শেফালি আক্তার ও ডা. উম্মুল খায়ের মাহমুদা সুমি, সহযোগী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান, ভৈরব সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান কবীর এবং সহযোগী অধ্যাপক ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান অপু প্রমুখ।

নবগঠিত কমিটি গঠনের পূর্বে আহ্বায়ক কমিটি ও অতিথি চিকিৎসকদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করতে “ডক্টরস ক্লাব অব ভৈরব” ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত চিকিৎসকদের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ