1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬-উদযাপন

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নিকলী উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।

নিকলী উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল খেলা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা।

সূর্যোদয়ের সাথে সাথে নিকলী স্মৃতিসৌধে নিকলী উপজেলা প্রশাসন, নিকলী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি , রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পূষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ ঘটিকায় নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

সকাল ১১ ঘটিকায় নিকলী জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক আবির, সাবেক কমান্ডার মোঃ কফিল উদ্দিন, সাবেক কমান্ডার এবিএম সিদ্দিক ও এপিপি মোঃ মানিক মিয়া এডভোকেট। অনুষ্ঠানে নিকলীর জেলা পরিষদ অডিটরিয়ামকে নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়র রহমান বীর বিক্রমের নামে নামকরণের জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি জানানো হয়।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিকলী উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ ঘটিকায় র‍্যালি ও পুষ্পস্তক অর্পণ এবং আলোচনা সভা। সকালে নিকলী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সহ-সভাপতি আবু সাঈদ রতন সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মামুন, জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম।

দিবসটি উদযাপন উপলক্ষে মরহুম মতিয়র রহমান বীর বিক্রমের সমাধি ও স্মৃতিসৌধে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যগণ দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ