1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইটনার জয়সিদ্ধিতে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অনিয়মে ৪ ইউপি সদস্যসহ ইউপি সচিব আটক

  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে ভিডব্লিউবির কর্মসূচির বিনামূল্যের চাল বিতরণে ওজনে জনপ্রতি ১০ কেজি করে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের ৪ জন ইউপি সদস্যসহ ইউপি সচিবকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) অভিযোগ পাওয়ার পর যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওজন কারচুপির সত্যতা পেশে তাদের আটক করে। পরে রাতেই ইটনা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, জয়সিদ্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়া, ৪ নং ওয়ার্ডের মেম্বার বাহাউদ্দিন, ৮ নং ওয়ার্ডের মেম্বার জামাল ও ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ মাজিয়া আক্তার।

উপজেলা মহিলা বিষয়ক সূত্রে জানা যায়, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ এর তিন মাসের জন্য প্রতিজন উপকারভোগীর ৯০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও সোমবার সকালে জয়সিদ্ধি ইউনিয়নের জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে চাল বিতরণ করা হচ্ছিল মাত্র ৮০ কেজি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সায়াদ মাহমুদ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও ইটনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে অতিরিক্ত মজুত রাখা ১৮০ কেজি চাল জব্দ করা হয়। পরে রাত ৮টার দিকে আটককৃতদের ইটনা থানায় হস্তান্তর করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ