1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

অষ্টগ্রামে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী রেহা কবির সিগমার প্রচারণা বাধা ও কর্মীদের হেনস্তার অভিযোগ

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

হাওর প্রতিনিধিঃ

নির্বাচনী প্রচারণায় বাধা দান ও কর্মীদের শারীরিকভাবে হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র নারী এমপি প্রার্থী কাজী রেহা কবির সিগমা।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার সময় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বাধা এবং হেনস্থার শিকার হয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা।

কলমা ইউনিয়ন বিএনপি’র এক নেতার চাচা পরিচয়দানকারী মানজুর নেতৃত্বে উশৃংখল লোকজন এ সময় স্বতন্ত্র নারী সংসদ সদস্য প্রার্থীসহ তার নির্বাচনী টিমের সাথে আগত মহিলা কর্মীদের সাথে কুরুচিপূর্ণ আচরণসহ পুরুষকর্মীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই বাধাদান ও হেনস্থার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন একমাত্র স্বতন্ত্র নারী এমপি প্রার্থী কাজী রেহা কবির সিগমা।

এ ব্যাপারে কাজী রেহা কবির সিগমা বলেন, মানজুর নেতৃত্বে বাধাদান ও হেনস্তার বিষয়টি সংঘটিত হয়। পরে তিনি এসে ক্ষমা চেয়ে মাপ নিয়ে গেছেন। আমি মনে করি এসব সংস্কৃতি কারও জন্য মঙ্গল ভয়ে আনবেনা। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করি। যাতে করে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ