1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ভৈরবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির অভিযোগে ৪টি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অবিক্রীত ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে চারটি ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা ড্রাগ সুপার মেহেদি হাসানসহ জেলা ড্রাগ অফিসের কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভৈরব থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অবিক্রীত ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে সোহাগ মেডিক্যাল হলের মালিক সোহাগ আহমেদকে ৫ হাজার টাকা, সরকার মেডিক্যাল হলের মালিক নুরুল ইসলামকে ৫ হাজার টাকা, কাজী ফার্মেসির মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা এবং সেবা ফার্মেসির মালিক জাকির হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মোল্লা ড্রাগ ফার্মেসির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। অভিযানে ফার্মেসিগুলো থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ওষুধ ও কসমেটিকস আইনে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ