1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কটিয়াদীতে দুই দিনে ৬ শিশুর হাম শনাক্ত, একজন হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুই দিনে ছয় শিশুর শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে জারামনি নামের এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বাকি পাঁচজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।

হাসপাতাল সূত্রে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জানা যায়, জ্বর, সর্দি-কাশি ও শরীরে ফুসকুড়ি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে হাম শনাক্ত হয়।

আক্রান্ত ছয় শিশুর মধ্যে দুইজনের বয়স সাত মাস। অন্যদের বয়স চার মাস থেকে পাঁচ বছরের মধ্যে। আক্রান্তরা হলো উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জহিরুল ইসলামের মেয়ে নানজিবা ইসলাম, মসূয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মিরাজ, হাসপাতাল কোয়ার্টারের আশরাফুল ইসলামের মেয়ে তানিশা, পাকুন্দিয়া উপজেলার মহিবুল্লাহর মেয়ে আদিবা তাসনীম এবং কুলিয়ারচর উপজেলার আমিনুল ইসলামের মেয়ে রাহা।

হাসপাতালে ভর্তি শিশু জারামনির বাবা জসিম বলেন, চার দিন আগে মেয়ের জ্বর হলে হাসপাতালে নিয়ে আসি। পরে পরীক্ষায় হাম ধরা পড়ে। এখন চিকিৎসায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড, প্রয়োজনীয় ওষুধ ও জনবলের কিছুটা সংকট রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে শিশু বিভাগে একটি অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈশা খান বলেন, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ, যা বিশেষ করে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা না নিলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার অনিক জানান, সাধারণত নয় মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী রোববার থেকে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। আক্রান্ত শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে বলেও তিনি জানান।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ