1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মো: আব্দুস ছলিম, বাজিতপুর থেকেঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ তথা চুরি ও মাদক নির্মূলে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় সরারচর বাজার শিল্প ও বণিক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরারচর বাজার শিল্প ও বণিক সমিতির আহবায়ক মীর মাসুদ রানা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ, সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল-এর সুযোগ্য উত্তরসূরী শেখ রাফিদ রহমান, সরারচর বাজারের সাবেক সভাপতি এম এ হাসেম ভুইয়া, সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক মো: লিটন ভূঁইয়া, বণিক সমিতির সদস্য নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, বণিক সমিতির সদস্য ও সাংবাদিক মো: আব্দুস ছলিম, সদস্য মো: মামুন মিয়া, সুজন বণিক, সাবেক প্রতিরক্ষা সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: রুবেল ভূইয়াসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

এছাড়া ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন শফিকুল ইসলাম ভুট্টু, মো. জাহাঙ্গীর মিয়া, বাবু ঠাকুর দাস সাহা ও জিল্লুর রহমান প্রমুখ।

বক্তারা সাম্প্রতিক সময়ে বাজারে চুরি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মাদক কারবার ও সেবনকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। সভায় বাজারে সার্বিক নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে ব্যবসায়ীদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ও চুরি প্রতিরোধে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

সভাপতির বক্তব্যে মীর মাসুদ রানা বলেন, “পাহারার চাঁদা নিয়মিত না দেওয়ায় পর্যাপ্ত সংখ্যক পাহারাদার নিয়োগ করা সম্ভব হচ্ছে না। বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে সকল ব্যবসায়ীর সহযোগিতা প্রয়োজন।”

সভা শেষে বাজারের নিরাপত্তা জোরদার ও মাদক নির্মূলে ব্যবসায়ী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ