1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) জেলা কমিটির অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ মে) সকালে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে হাওরে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি কিভাবে এড়ানো যায় বা হ্রাস করা যায়, এই মর্মে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।

জোটের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় জিকার প্রকল্প সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম সবিস্তারে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। এর ওপর আলোচনা করেন জিকার সহ-সভাপতি আতিয়া হোসেন, শিক্ষক স্বপন কুমার বর্মণ, সাবেক শিক্ষক এনামুল হক চৌধুরী, অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট শাহীনূর কলি পপি, সাংবাদিক আলম সারোয়ার টিটু, সাংবাদিক খায়রুল ইসলাম ভূইয়া, মিজানুর রহমান রিপন, সাবেক পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, জিকা সদস্য আইয়ুব আলী, মোবারক হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, এবারের দুর্যোগে কৃষকরা পাকা ধান বাড়ি আনতে পারেননি। যেটুকু আনতে পেরেছিলেন, সেসব ধানও অবিরাম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। একজন শ্রমিক দিনে তিনমণ ধানের জমি কাটতে পারেন। অথচ এখন ধানের যে দাম, তাতে এই তিনমণ ধানে একজন শ্রমিকের মজুরিও হয় না। বহু কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফলে এবার কৃষকরা পথে বসবেন বলে বক্তাগণ মন্তব্য করেছেন।

সভায় দাবি জানানো হয়, কৃষকদের ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষার লক্ষে শস্য বীমা চালু করতে হবে, ফসল কাটার মৌসুমে শ্রমিকের সহজলভ্যতা নিশ্চিত করে যৌক্তিক মজুরি নির্ধারণ করতে হবে। হাওরের ফসল রক্ষা বাঁধগুলোর কার্যকারিতা পরীক্ষা করে এর সংস্কারে নজরদারি বৃদ্ধি করতে হবে। হাওরের খালগুলোকে আগাম বন্যা বা অতিবর্ষণের উপযোগী করে উঁচু করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সোমবার এসব দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধন্ত নেওয়া হয় সভা থেকে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ