1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

হাওর অঞ্চলের ভবিষ্যৎ ফসল ক্ষতি হ্রাস ও জলবায়ু সহনশীল উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে “জিকা”

  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

হাওর অঞ্চলে ভবিষ্যৎ অতিবৃষ্টিজনিত ফসল ক্ষতি হ্রাস, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, কৃষি ও অবকাঠামো সহনশীলতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং নারীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কিশোরগঞ্জ জেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা)।

আজ রবিবার (১৮ মে) সকালে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ-এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে হাওর অঞ্চলে ভবিষ্যৎ জলবায়ুজনিত ঝুঁকি ও অতিবৃষ্টির কারণে সম্ভাব্য ফসলহানি কমিয়ে আনার লক্ষ্যে সমন্বিত আগাম সতর্কীকরণ ব্যবস্থা (Early Warning System) শক্তিশালীকরণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, কার্যকর ফসল পরিকল্পনা (Crop Calendar) বাস্তবায়ন, টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও পুনর্বাসন, খাল-নদী ও জলপ্রবাহ ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধি এবং দ্রুত ফসল সংগ্রহ প্রযুক্তি সম্প্রসারণের দাবি জানানো হয়।

এছাড়াও স্মারকলিপিতে হাওর অঞ্চলে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, সাবমারসিবল সড়ক উন্নয়ন, কৃষক কার্ড হালনাগাদ, নারী কৃষকদের স্বীকৃতি ও নারী কৃষক কার্ড চালু, কৃষি কমিটিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, নিরাপদ পানি ও স্বাস্থ্য সুরক্ষায় ক্লাইমেট- রেসিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই ব্যবস্থা সম্প্রসারণ এবং সরকারি ধান সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়।

স্মারকলিপিতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, হাওর অঞ্চলে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ, পানি সরবরাহ, স্ট্রিট লাইট ও কমিউনিটি সেবা সম্প্রসারণের পাশাপাশি Climate Risk Reduction & Loss Prevention Fund গঠন এবং হাওর অঞ্চলের জন্য পৃথক “Climate Resilient Haor Development Plan” প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এছাড়া জলবায়ু ন্যায্যতা (Climate Justice) প্রতিষ্ঠা, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতকরণ, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, স্থানীয় জ্ঞান ও কমিউনিটি উদ্ভাবনকে সরকারি পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ, নারীদের জন্য বিকল্প জীবিকা ও সবুজ কর্মসংস্থান (Green Jobs) সৃষ্টি এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ হাওর অঞ্চলের ঝুঁকি হ্রাসে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহারের দাবি জানানো হয়।

কিশোরগঞ্জ জেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল’র নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, নারী নেত্রী আতিয়া রহমান, এপিপি অ্যাডভোকেট শাহীনুর কলি (পপি), জনপ্রিয় অনলাইন দৈনিক উজানভাটির সম্পাদক সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, কালের নতুন সংবাদ সম্পাদক খায়রুল ইসলাম, জিকার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলমসহ জোটের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ফসলহানির ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষি, জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি, সমন্বিত ও জলবায়ু সহনশীল পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি।

তারা হাওর অঞ্চলের কৃষি, জীবিকা, অবকাঠামো, নারী অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে সরকারের কার্যকর ও দ্রুত পদক্ষেপ কামনা করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ