1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ স্লোগানে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও তিন দিনব্যাপী (১৯ মে থেকে ২১মে) ভূমিসেবা মেলা উদ্বোধন হয়েছে।

ভূমিসেবা মেলা উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মে ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

এসময় জেলা প্রশাসক সোহানা নাসরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ সদর ও হোসেনপুর আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন, উপ পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ দিদারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপা প্রমুখ।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবা মেলা-২০২৬ মঙ্গলবার ১৯ মে হতে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে সকালে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হবে।

পরে জেলা প্রশাসক সোহানা নাসরিন, জাতীয় কর্মসূচির আলোকে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।

এছাড়াও জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে ভূমিসেবা এই মেলা উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, মেলায় অবস্থিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন জেলার নাগরিকগণ অনলাইনে কিংবা সেবা বুথসমূহ হতে খুব সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ