1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে কুলিয়ারচরে প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো: শরীফুল আলম তার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কঠোর অবস্থান ঘোষণা করে বলেছেন, কুলিয়ারচরে কোনো মাদক থাকবে না, মাদক কারবারিও থাকবে না। মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষা করা প্রধান অঙ্গীকার জানিয়ে শরীফুল আলম আরো বলেন, মাদকের পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত অপরাধীদেরকেও ছাড় দেয়া হবে না। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। মাদক কারবারি ও মাদকসেবীদের তালিকা তৈরি করে জনসম্মুখে টানিয়ে দেয়া হবে। যে কোনো মূল্যে কুলিয়ারচর থেকে মাদক নির্মূল করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো: ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) ফাইজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো: রফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস আর এম জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো: শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোবারক হোসেন ও উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা: লিপি আক্তার প্রমুখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ