1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

তাড়াইলে বেরিবাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১৮ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

কিশোরগঞ্জের তাড়াইলে বেরিবাঁধ নির্মাণের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় কৃষক ও জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার প্রতিবাদে বেরিবাঁধ নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে অসহায় ভুক্তভোগী বৌয়ালিয়া-চাতল কৃষকবৃন্দ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বেরিবাঁধ নির্মাণের নামে কৃষকদের জমি অধিগ্রহণ করেনি সরকার, প্রকৃত মালিকদের যথাযথভাবে অবহিত করা হয়নি এবং ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। তারা আরও বলেন, এভাবে নির্মাণ কার্যক্রম এগুলে কৃষকদের স্বাভাবিক জীবনযাপন এবং অর্থনৈতিক নিরাপত্তা বিপন্ন হবে।

মানববন্ধনের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাড়াইল উপজেলা শাখার সভাপতি নাঈম ভূঁইয়া, তাইজুল ইসলাম রিন্টু, মাওলানা হাবিবুর রহমান, হাছলা গ্রামের ভূক্তভোগী কৃষক বুরুজ মিয়া, বাচ্চু মিয়া, সুলতান উদ্দিন ভূইয়া, শাহাব উদ্দিন প্রমূখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল-জমি আমার, আমাকে না জানিয়ে কেন বেরিবাঁধ? “বেরিবাঁধ নামে কৃষকের সর্বনাশ করা হচ্ছে” উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত দামিহা মৌজার জমির মালিকগণ জেলা প্রশাসক, কিশোরগঞ্জ বরাবরে একটি দরখাস্ত দাখিল করেছেন। তারা দরখাস্তে উল্লেখ করেছেন, যদি জোরপূর্বক বেরিবাঁধ নির্মাণ করা হয়, তাহলে হাছলা, নগরকূল, বেলংকা, বোরগাঁও ও গজারিয়া গ্রামের ৭০-৮০টি পরিবার প্রায় ২০০-২৫০ একর জমি জলাশয়ে পরিণত হবে এবং আনুমানিক ২২ হাজার থেকে ২৫ হাজার মন ধানের ক্ষতি হবে। দরখাস্তে তারা বিনীতভাবে জোরপূর্বক বেরিবাঁধ নির্মাণ কাজ ততক্ষণাৎ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।

বক্তারা আরও বলেন, জমি অধিগ্রহণের আগে সঠিক তদন্ত, মালিকদের অবহিতকরণ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা আবশ্যক। সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়, দাবিগুলো বাস্তবায়ন না হলে শ্রীঘ্রই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ