1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে “নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় কিশোরগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সেমিনারে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী সমিতি, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ সময় পৌর প্রশাসক ও জেলা প্রশাসক শহরের বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিষ্কার ড্রেন মশার প্রজননের অন্যতম কারণ। তাই নাগরিকদের সহযোগিতায় কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকে। তাই এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে এবং পরিবার ও সমাজের অন্যদের সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মশামুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন।

“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনার জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ এবং পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান।

এ ছাড়া সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ